সাভার (ঢাকা)সংবাদদাতা: আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ইয়াছিন আরাফাত (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে আজ ভোররাতে আশুলিয়ার গেরুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াছিন আরাফাত (২১) আশুলিয়ার গেরুয়া এলাকার আবুল হাসেমের ছেলে বলে জানা যায়।
পুলিশ আরো জানায়, গত ১৫ আগস্ট বিকেলে ভুক্তভোগী শিশুটি তার মাকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে যায়। এ সময় ওই কক্ষে শুয়ে থাকা যুবক ইয়াছিন আরাফাত তার কক্ষের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে।পরে মান-সম্মানের ভয়ে শিশুর পরিবার বিষয়টি গোপন রাখেন। গতকাল সোমবার শিশুর পরিবার থানা পুলিশ বরাবর একটি অভিযোগ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মামলা দয়ের করা হয়েছে। আজ (মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শ্রমিকদল নেতার বাড়িতে বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীর বিরুদ্ধে ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরের শাহমখদুম থানার ছায়ানীড় আবাসিক এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মীর তারেকের ভাড়া নেওয়া একটি বাসায় ফয়সাল বাঁধন (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল নগরীতে পুলিশী অভিযানের সময় পালাাতে গিয়ে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন (৪২) মারা গেছেন। রোববার বেলা সোয়া ৩টার দিকে নগরের পশ্চিম কাউনিয়ায় খান বাড়িতে এ ঘটনা হয়। আ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন ক্যানাল, সরকারি খাল ও জমি এবং ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন স্থান থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি ...
সব মন্তব্য
No Comments