শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশ : 19 Jun 2026
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে খাদ্যসামগ্রী বিতরণ

পিরোজপুর অফিস: বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে এ কর্মসূচির আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, বিএনপি নেতা কে এম সাখাওয়াত হোসেন, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হকসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় দুই হাজার অসচ্ছল পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যসামগ্রী বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

;