স্টাফ রিপোর্টার: দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনা পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত টোল আদায় তিন হাজার কোটি টাকা অতিক্রম করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার জানান, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে যানবাহন চলাচল ও রাজস্ব আদায় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, পদ্মা সেতু চালুর ফলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হয়েছে। এতে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে, পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে।
সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, সেতু চালুর পর কর্মসংস্থান সৃষ্টি, পণ্য পরিবহনে সময় ও খরচ সাশ্রয় এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও শিল্পখাতের পণ্য পরিবহনে বড় ধরনের সুবিধা মিলছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আরও জানায়, জনগণের সহযোগিতা, যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক ডিজিটাল টোল ব্যবস্থার কারণে স্বল্প সময়েই এই রাজস্ব অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে টোল আদায় ও সেবার মান আরও উন্নত করার পরিকল্পনাও রয়েছে বলে জানানো হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments