বগুড়া অফিস: জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেসে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে উত্তরবঙ্গের সঙ্গে প্রায় ৫ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল যোগযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল দ্রুত কাজ শুরু করে। সকাল ৮টার দিকে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে যোগ দেয়। প্রায় ৫ঘন্টা বন্ধ থাকার পর সকাল ৯টার দিকে উত্তরবঙ্গের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হয়।
লাইনচ্যুত বগি ও পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছে। এঘটনায় বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments