ডেস্ক রিপোর্ট: ‘সিডস ফর দ্য ফিউচার’- এর এশিয়া প্যাসিফিক রাউন্ডে অংশ নিতে আজ (১৮ আগস্ট) থাইল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার ২০২২, বাংলাদেশ’ রাউন্ডের বিজয়ীরা। তাঁরা আগামী দশ দিন থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘সিডস ফর দ্য ফিউচার’- এর পরবর্তী রাউন্ডে এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ১০ টি দেশের পাশাপাশি আসিয়ান ফাউন্ডেশন এবং আইটিইউ থেকে আগত অন্যান্য ১১২ জন প্রতিযোগীর সাথে অংশ নেবেন।
এবছর এপ্রিল মাসে ‘সিডস ফর দ্যা ফিউচার ২০২২, বাংলাদেশ’ প্রতিযোগিতা শুরু হয় যেখানে প্রায় ১০০০ ছাত্র-ছাত্রী অংশ নেয় এবং জুলাই মাসে ৯ জনকে বাংলাদেশ পর্বের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতার পরবর্তী রাউন্ড হিসেবে আসিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় থাইল্যান্ডে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক রাউন্ডের আয়োজন করা হচ্ছে যা আগামীকাল পার্ক হায়াত, ব্যাংকক বিজনেস সেন্টারে উদ্বোধন করা হবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, এমপি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট সাইমন লিন; হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ঝ্যাং ঝেংজুন ও আসিয়ান ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. ইয়াং মি ইং; ইউনেস্কোর এডুকেশনাল ইনোভেশন ও স্কিল ডেভেলপমেন্টের সেকশন প্রধান লিবিং ওয়াং সহ আরও অনেকে।
এই আঞ্চলিক রাউন্ডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে কালচারাল ট্যুর, বিভিন্ন বিষয়ে নানাধরনের কর্মশালা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে নলেজ শেয়ারিং সেশন। এইসব আয়োজনের মূল বিষয়বস্তু হিসেবে থাকবে ডিজিটাল উদ্ভাবন, মেটাভার্স, সাসটেইনিবিলিটি এবং নেতৃত্ব গুণাবলী অর্জন। এছাড়াও তাঁরা থাইল্যান্ডে অবস্থিত জাতিসংঘ কার্যালয় এবং হুয়াওয়ে ওপেন ল্যাব পরিদর্শন করার সুযোগ পাবেন। সব মিলিয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা, মুক্তচিন্তা, আইসিটি স্কিল এবং নেতৃত্ব দেয়ার ক্ষমতার উপর ভিত্তি করে ৩০জন বিজয়ী নির্বাচিত করা হবে যারা আগামী ২৯ আগস্ট সিঙ্গাপুরে ‘টেকফরগুড অ্যাকসেলেরেটর ক্যাম্পে’ অংশ নেয়ার সুযোগ পাবেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments