রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ লেখা ব্যানার নিয়ে মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা সংগঠিতভাবে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।
তাদের মুখে শোনা যায়- ‘ঘরে ঘরে বলে দে, শেখ হাসিনা আসতেছে’ সহ বিভিন্ন রাজনৈতিক শ্লোগান।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় পুলিশ।
এ সময় মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয়, মিছিলের সঙ্গে সম্পৃক্ততা ও ভূমিকা যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিছিলে ব্যবহৃত ব্যানারে শেখ হাসিনার পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, সাবেক বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ এবং ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. রাজিব হোসেন খানের ছবি দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম, জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মসূচির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে তারা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক যাচাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়েছে।
তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর টোল প্লাজা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড় ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোয়াদ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন দুই ভাই। রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার পা ...
মোঃ রায়হান উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মিথ্যা অপপ্রচার ও অসম্মানজনক মন্তব্যের প্রতিবাদে বেনাপোল ...
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ আশপাশের অঞ্চলের অর্থোপেডিক চিকিৎসায় এক নির্ভরতার নাম হয়ে উঠেছেন ডা. হুমায়ূন কবির। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের হাড়-জোড় ও অর্থোপেডিক ...
সব মন্তব্য
No Comments