রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালোমেশিন চুরির অভিযোগে কার্তিক (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার নেকমরদ কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত কার্তিককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয়। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের স্বজনদের দাবি, বেশ কিছুদিন ধরে একই গ্রামের হদা ও তার সহযোগীরা নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা শ্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এঘটনায় জড়িত সন্দেহে ৫ জন কে আটক করা হয়। আটক কৃতরা হলেনঃ
(১) হরি কিশোর (৩৫)(২)ডালিম রায় (৩৫)(৩)তপন রায়(৪০)(৪)নবদীপ রায়,(৫)রতন রায় (২৩)
আসামীদের ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়।
ওসি আরসেদুল হক বলেন, এঘটনায় জড়িত ৫জনকে গ্রেফতার করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
মহাসিন মিঞা লিটন বরিশাল:কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, একমাত্র সন্তান, শ্যালক ও তিন শ্যালিকাকে হারিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার নূর আলম। অফ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
সব মন্তব্য
No Comments