উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মহেশ্বর মণ্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশাররফ হোসাইন, উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. সুমন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস, ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. নুর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন আকন সাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
এছাড়া উজিরপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এমদাদুল কাসেম সেন্টু এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক সাংবাদিক নাজমুল হক মুন্নাও সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার সভাপতি সংশ্লিষ্ট সকল দপ্তরকে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments