মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ মে) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই চ্যাম্পিয়নশীপের আয়োজক রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশন।
উদ্বোধনী অনুষ্ঠানে শাহীন আকতার রেনী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্রীড়ানুরাগী প্রধানমন্ত্রী। তিনি বিভিন্ন সময় স্টেডিয়ামে হাজির হয়ে সরাসরি খেলা দেখে খেলোয়াড়দের উৎসাহিত করেন। বাংলাদেশের ক্রিকেট ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নিয়েছে। আগামীতে ফুটবলেও বাংলাদেশ এগিয়ে যাবে বলে মনে করি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ শামীম হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য,জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, দ্বিতীয় বিভাগ খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য,ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য, আওয়ামী লীগ বোয়ালিয়া থানা পশ্চিমে সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments