সিলেট অফিস: মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) সন্ধায় সুনামগঞ্জ সদর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক সংঘের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিমের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সুখেন্দু তালুকদার মিন্টু, সহসভাপতি আমির উদ্দিন,। বক্তব্য রাখেন পৌর কমিটির সভাপতি মতিউর রহমান, সহ সভাপতি গুলেনুর মিয়া, রতন দাস,মোঃ জসিম উদ্দিন, মোঃ আশিক মিয়া প্রমুখ।
সভার শুরুতে সংগঠনের অন্যতম সদস্য সাজু মিয়ার মৃত্যুতে সাজু মিয়ার স্মৃতির প্রতি দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন বর্তমান সময়ে এদেশে রিক্সা ভ্যান শ্রমিকরা সবচেয়ে বেশি অবহেলা, নির্যাতন ও বঞ্চনার স্বীকার,। বক্তারা আরও বলেন রিক্সা ভ্যান শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ সরকারের নিকট তাঁদের সমস্যা উল্লেখ করে সার্ভিস লেন, লিংক রোড,লাইসেন্স, যাত্রি চাউনির দাবি জানিয়ে আসলেও তাঁদের দাবি উপেক্ষিত রয়েছে। বক্তারা আরও বলেন রোদ বৃষ্টি উপেক্ষা করে অনেক সময় ঝুঁকি নিয়ে যাত্রিদের সেবা দিয়ে আসছেন। এবং কোন প্রকার সরকারি সহায়তা ছাড়া জীবিকার প্রশ্নে আত্মকর্মসংস্থান গড়ে তুলেছেন।
রিক্সা ভ্যান একটি গণ পরিবহন হিসাবে গড়ে উঠেছে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments