ডেস্ক রিপাের্ট: শিক্ষার্থীরা এখন করোনা ভাইরাসের টিকার জন্য ১৮ বছর থেকেই নিবন্ধন করতে পারবেন। শুক্রবার ২০ আগস্ট করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের ‘পরিচয় যাচাই’ অপশনে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্র-ছাত্রীদের নিবন্ধনের নতুন এ অপশনের দেখা মেলে।
বর্তমানে ২৫ বছর বা তার থেকে বেশি বয়সী নাগরিকরা করোনা ভাইরাসের টিকার জন্য সুরক্ষা অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। তবে এখন থেকে ১৮ বছর বা তার বেশি বয়সী ছাত্র-ছাত্রীরাও সে সুযোগ পাচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকেই এ অপশনটি চালু হয়েছে। সাধারণ নাগরিকের জন্য ২৫ বছর ও শিক্ষার্থীদের জন্য ১৮ বছর বা তার বেশি করা হয়েছে।
তিনি আরও বলেন, সুরক্ষা অ্যাপ্লিকেশনে গিয়ে নিবন্ধনের সময় পেশার ঘরে ছাত্র-ছাত্রী লেখা থাকতে হবে। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশেনের সময় পেশার ঘরে ছাত্র-ছাত্রী লিখে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments