পিরোজপুর অফিস: পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়ন পরিষদ ভবনের বারান্দায় তিন শিশু সন্তানকে রেখে এক মা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজ ওই নারীর নাম মুক্তা বেগম (২৭)। বুধবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তা বেগম তার তিন সন্তান, আরজিনা (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে সঙ্গে নিয়ে সকালে ইউনিয়ন পরিষদে আসেন। পরিষদ সূত্রে জানা গেছে, সেখানে তাকে প্রাথমিকভাবে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়। পরবর্তীতে এক পর্যায়ে তিনি পরিষদের দোতলার বারান্দায় শিশুদের রেখে সেখান থেকে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শিশুদের কান্নাকাটি শুনে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তবে বিকেল পর্যন্ত তার সন্ধান মেলেনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পারিবারিক অস্থিরতা ও আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মুক্তা বেগম। তার স্বামী আলাদাভাবে বসবাস করছেন বলে জানা গেছে। এতে তিন সন্তান নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন। ইউনিয়ন পরিষদের এক সদস্য জানান, বিভিন্ন পারিবারিক সমস্যার কারণে মুক্তা বেগম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু বলেন, নারীটি চরম আর্থিক সংকটে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। শিশুদের নিরাপত্তা ও পরিবারের সার্বিক সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments