রাজশাহী অফিস: আজ নওগাঁয় ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ার ফলে স্বল্পসময়ে নওগাঁয় করোনা রোগী শনাক্তকরণ এবং করোনা আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনা সহজ হবে। জেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস উল্লেখ করে তিনি বলেন, এ ল্যাব না থাকায় করোনা রোগী শনাক্তকরণে সমস্যা হচ্ছিল।
তিনি বলেন, করোনা শনাক্ত করতে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য নওগাঁ থেকে রাজশাহী, বগুড়া এমনকি ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানোর ফলে ফলাফল পেতে বিলম্ব হতো। অনেক ক্ষেত্রে সংগ্রহকৃত নমুনা নষ্ট হয়ে যাওয়ায় সঠিক ফল পেতেও অসুবিধায় পড়তেন রোগীরা। মন্ত্রী বলেন, এখন আর এ সমস্যা থাকবে না।
উল্লেখ্য, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে গত বছর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেলেও বিভিন্ন কারণে সেটি স্থাপনের কাজ ঝুলে ছিলো। আরটি-পিসিআর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়োসেপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাবটি চালু করা যাচ্ছিলো না।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নিজস্ব অর্থায়নে বায়োসেপটিক ক্যাবিনেট কিনে দিয়েছেন। সর্বাধুনিক প্রযুক্তি সুবিধার এ ল্যাবে আজ থেকেই নমুনা পরীক্ষা শুরু হবে। প্রতিদিন এখানে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে রিপোর্ট দেওয়া সম্ভব হবে।
নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুল বারী এর সভাপতিত্বে সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, মোঃ আনোয়ার হোসেন হেলাল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেক, জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ, পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ এবং বিএমএ সভাপতি ডা. মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
এর আগে অপর এক অনুষ্ঠানে সদর উপজেলা অডিটোরিয়ামে করোনাকালে দরিদ্র ও নিম্ন আয়ের ২৫০ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments