ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ করোনার প্রকোপ বাড়ার সাথে সাথে ব্রাহ্মণবাড়িয়ায় করোনা টেষ্টের প্রতিও আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। করোনা পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ছাড়াও সবকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেম্পল সংগ্রহের জন্য জেলা সদরের এই হাসপাতালের বি. এম. এ. ভবনের ফ্লু কর্ণারের সামনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ ভীড় করছে। প্রথম দিক মানুষের তেমন আগ্রহ না থাকলেও এখন প্রতিদিন নমুনা দিতে ২শতাধিক মানুষ আসছে। স্বাস্থ্য বিধি উপেক্ষা করে গাদাগাদি করে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করেও অনেকে নমুনা দিতে না পেরে ফিরে যাচ্ছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে এক শ্রেণীর দালাল চক্র। নমুনা দিতে আসা লোকজন জানান, স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় দালাল চক্রটি সিরিয়াল পাইয়ে দেয়ার নাম করে প্রতিজনের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, প্রতিদিনই এখানে ভীড় বাড়ছে। আকস্মিকভাবে চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। তিনি আরো জানান, স্যাম্পল সংগ্রহে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা নেয়া হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, জেলায় এখন পর্যন্ত ৬ হাজার ২৬৯ জনের করোনা সনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। উল্লেখ্য প্রতিদিন জেলায় প্রায় দেড়শ মানুষের নমুনা সংগ্রহ করা হচ্ছে ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একইসঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কব ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে য ...
সব মন্তব্য
No Comments