বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় স্পোর্টিং ক্লাবের আয়োজনে উৎসবমূখর পরিবেশে মাসব্যাপী আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি কাটকাটি উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ইলুহারের সানিদ জামান দল উদয়কাঠির জাকির তালুকদারের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। শনিবার (৪ জুন) বিকালে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নদীর তীরে শহর রক্ষা বাঁধ লাগোয়া মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। এসময় তিনি তার বক্তৃতায় বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘুড়ি কাটাকাটি খেলা আজও যে বেশ জনপ্রিয় তা বানারীপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত ঘুড়ি কাটাকাটি উৎসবে হাজারো দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে প্রমাণিত হলো। এ খেলা অব্যাহত রাখতে আগামি বছর বঙ্গবন্ধু গোল্ডকাপ ঘুড়ি কাটাকাটি উৎসবের ঘোষণা দেন তিনি। এতে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ আর রানার আপ দলকে ৭৫ হাজার টাকা পুরস্কারেরও ঘোষণা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়া ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি ক্যাপ্টেন (অব.) এম এ জব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার ও আক্তার হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যের মধ্য উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও আক্তার হোসেন,ঘুড়ি কাটাকাটি উৎসবের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা রিয়াজ তালুকদার, যুগ্ম-আহ্বায়ক শামসুদ্দোহা তালুকদার, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ, উপজেলা ছাত্রলীগ ও স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
সব মন্তব্য
No Comments