বরিশাল অফিস: : বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী) এর জনপ্রিয়তায় ইশ্বান্বিত হয়ে বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ। স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনায় নানা শ্রেনী পেশার মানুষের ব্যাপক অংশগ্রহনে টালমাটাল হয়ে পড়েন সুরুজের পালিত ক্যাডার বাহিনী। অত:পর সুরুজ বাহিনী বেপরোয়া হয়ে উঠে। এরপর স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম এর নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে গণসংযোগ, উঠান বৈঠক,পথসভায় একের পর এক অব্যাহত হামলা চালিয়ে আসার অভিযোগ পাওয়া গেছে। এমনই অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী)। তিনি অভিযোগ করে বলেন, আমার প্রতিটি নির্বাচনী প্রচারনায় চেয়ারম্যান প্রার্থী সুরুজের পালিত ক্যাডার বাহিনী হামলা চালিয়ে আসছে। এবং আমার কর্মীদের বিভিন্নস্থানে মারধর করছে। এছাড়া ইউনিয়নের বিভিন্নস্থানে আমার নির্বাচনী পোস্টার,সাইনবোর্ড ছিড়ে ফেলা হয়েছে। এদিকে স্থানীয় সূত্র জানায়- ইউনিয়নের মকবুল হোসেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে শনিবারও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো: শহিদুল ইসলাম (ইটালী) এর পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে। শনিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ক্যাডার নবাব এর নেতৃত্বে একদল সন্ত্রাসীরা পোষ্টার ও সাইনবোর্ড ছিড়ে ফেলে উল্লাস করে। প্রসঙ্গত : চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ এর বিরুদ্ধে এর আগে জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় অসংখ্যবার দুর্নীতি-অনিয়ম-লুটপাটসহ সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ প্রকাশিত হয়েছে। তবুও এই সুরুজ রয়েছেন বহাল তবিয়তে। বরংচ আরো বেপরোয়া হয়ে যতসব অন্যায় অপকর্মের ফিরিস্তি রচনা করে অন্ধকার গলিতে হেটে চলছেন। এসব বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মাহাতাব হোসেন সুরুজ এর ব্যক্তিগত সেলফোনে একাধিকবার ডায়াল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে মেট্রোরেলের ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনার উচিত দেশে ফিরে ...
ডেস্ক রিপোর্ট: বাংলা একাডেমির সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। রোববার (৫ জুলাই) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তা ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আজ রোববার (৫ জুলাই) দুপুর ১২টায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রা ...
সব মন্তব্য
No Comments