ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ক্রিকেটে ঝিনাইদহের সাকিবুল হাসানের অবিশ্বাস্য বোলিং স্পেলে আজ মুখরিত ছিল খেলার মাঠ।
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বালিকা ফুটবলে আজ একক আধিপত্য দেখিয়েছে পটিয়া উপজেলা দল। পটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মাইরিন আক্তারের দুর্দান্ত নৈপুণ্যে হাটহাজারী উপজেলাকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে তার দল। খেলার মাঠে মাইরিন একাই তিনটি গোল করে চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করার বিরল গৌরব অর্জন করেন। তার এই দাপুটে পারফরম্যান্সের সুবাদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পটিয়া উপজেলা।
অন্যদিকে, ঝিনাইদহে ক্রিকেটের মাঠে দেখা গেছে এক অভাবনীয় স্পেল। কালীগঞ্জ উপজেলার স্পিনার সাকিবুল হাসানের ঘূর্ণি জাদুতে একাই ধসিয়ে দিয়েছেন কোটচাঁদপুর উপজেলার ব্যাটিং লাইনআপ। মাত্র ২ ওভার বল করে ১টি মেডেনসহ মাত্র ৫ রান খরচায় ৬টি উইকেট তুলে নিয়েছেন এই কিশোর। এর মধ্য দিয়ে আসরের প্রথমবারের মতো ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ নেন তিনি। সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সাকিবুলের এমন বোলিং তোপে কোটচাঁদপুর ১০ ওভারে মাত্র ৪৮ রান তুলতে সক্ষম হয়। জবাবে কোনো উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নেয় কালীগঞ্জ উপজেলা, যার ফলে তারা বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সাকিবুল ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলডাঙ্গা এলাকার পাইকপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও গৃহিণী পারভীনা খাতুনের সন্তান। গ্রামীণ জনপদ থেকে উঠে আসা এই দুই প্রতিভার এমন সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। দেশের ৬৪টি জেলায় একযোগে চলা এই প্রতিযোগিতার মাধ্যমে মাইরিন ও সাকিবুলদের মতো প্রতিভারা আগামীতে জাতীয় পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে বলে ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন।
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
সব মন্তব্য
No Comments