২০২৬ ফিফা
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তাসের বরাত দিয়ে দেশি-বিদেশি একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। আগামী সোমবার ১১ মে’র মধ্যে ফিফার কাছে এই প্রাথমিক তালিকা জমা দিতে হবে সব অংশগ্রহণকারী দলকে।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা দিতে হয়। এই তালিকা ফিফা যাচাই-বাছাইয়ের জন্য ব্যবহার করলেও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। এই তালিকা থেকেই কোচদের ১ জুনের মধ্যে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। চূড়ান্ত দল ঘোষণার পর কোনো খেলোয়াড় চোটে পড়লে বদলি নেওয়া যাবে, তবে নতুন খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ জনের তালিকায় থাকতে হবে। ফিফা ২ জুন অংশগ্রহণকারী সব দেশের চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড একযোগে প্রকাশ করবে। তবে দেশগুলো চাইলে এর আগেই নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করতে পারবে।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি আগামী ১৮ মে চূড়ান্ত ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন। আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট প্রমাণ করতে পারলেই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন নেইমার। ২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হাঁটুর মারাত্মক চোটে পড়ার পর প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সান্তোসের হয়ে চলতি মৌসুমে ১৩ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন নেইমার। সর্বশেষ দুই ম্যাচেও গোল পেয়েছেন। ব্রাজিলিয়ান লিগ সিরি ‘এ’র ম্যাচে ব্রাগান্তিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেন তিনি। কোচ কুকা জানিয়েছেন, প্রতিটি ম্যাচেই নেইমারের ফিটনেস ও মাঠের বিচরণ উন্নত হচ্ছে।
নেইমারের সঙ্গে প্রাথমিক স্কোয়াডে জায়গা পাচ্ছেন চেলসিতে যোগ দিতে যাওয়া তরুণ তারকা এস্তেভাও উইলিয়ানও। বর্তমানে পালমেইরাসের তত্ত্বাবধানে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠার চেষ্টা করছেন তিনি। সময়মতো ফিট না হলে বিকল্প হিসেবে এন্ড্রিক কিংবা রাইয়ানকে বিবেচনায় আনা হতে পারে। স্কোয়াডে আরও আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, গাব্রিয়েল মার্তিনেল্লি, রিচার্লিসন, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, অ্যালিসন, এদেরসনসহ পরিচিত মুখরা।
তবে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। রিয়াল মাদ্রিদের দুই তারকা এডার মিলিতাও ও রদ্রিগো বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন। ফলে তারা প্রাথমিক স্কোয়াডেও জায়গা পাচ্ছেন না। এই দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি আনচেলত্তির পরিকল্পনায় বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনে ব্রাজিল ড্রেসিংরুমেও ইতিবাচক সাড়া পড়েছে। রাফিনিয়া বলেছেন, ‘নেইমার থাকলে সব সময়ই ভালো লাগে।’ লিওনেল মেসিও আগে মন্তব্য করেছিলেন, বড় আসরে নেইমার থাকা মানেই ফুটবলের সৌন্দর্য বেড়ে যাওয়া। সামাজিক মাধ্যমে ব্রাজিল সমর্থকদের অনেকে লিখেছেন, ‘এবার নেইমারের হাতেই বিশ্বকাপ উঠবে’। আবার কেউ কেউ তাঁর ফিটনেস ও গতি নিয়ে শঙ্কাও প্রকাশ করছেন।
জাতীয় দলে নেইমারের শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পেলে এটি হবে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার চতুর্থ বিশ্বকাপ। ২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ৪৮ দলের এই বিশ্বকাপ।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments