অনিক রায়, ফরিদপুর অফিস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর প্রাথমিক ফলাফলে ফরিদপুর জেলার চারটি আসনে ‘হ্যাঁ’ ভোটের প্রাধান্য দেখা যাচ্ছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বার্তা শিট অনুযায়ী, মোট ভোটারের তুলনায় উল্লেখযোগ্য অংশ ভোট দিয়েছেন। যদিও সব আসনে ‘হ্যাঁ’ ভোট প্রধান অবস্থানে রয়েছে, তবুও ‘না’ ভোটের অংশও উল্লেখযোগ্য পরিমাণে রেকর্ড হয়েছে।
ফরিদপুর-১ (আসন নং ২২১): ফরিদপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১০ হাজার ৫৪০। প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৫ হাজার ৪২৩টি, আর ‘না’ ভোট ১ লাখ ১২ হাজার ৮০৩টি। বৈধ ভোটের মোট সংখ্যা ২ লাখ ৯৮ হাজার ২২৬ এবং বাতিল ভোটের সংখ্যা ২৭ হাজারের বেশি।
ফরিদপুর-২ (আসন নং ২১২): ফরিদপুর-২ এ মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ৪১। এখানে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৪টি, ‘না’ ভোট ৬৭ হাজার ৮টি। মোট বৈধ ভোট ১ লাখ ৯২ হাজার ৪২। বাতিল ভোটের সংখ্যা ২৬ হাজারের বেশি।
ফরিদপুর-৩ (আসন নং ২১৩): ফরিদপুর-৩-এ মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ৬২১। প্রাথমিক ফলাফলে ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৭৯ হাজার ৫০ এবং ‘না’ ভোট ৮০ হাজার ৫৩৭। বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৫৮৭ এবং বাতিল ভোট ২৪ হাজার ৫৭২।
ফরিদপুর-৪ (আসন নং ২১৪): ফরিদপুর-৪-এ মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৭০৬। প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘হ্যাঁ’ ভোট ১ লাখ ৪৩ হাজার ১০২টি, ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৯০। মোট বৈধ ভোট ২ লাখ ৫৪ হাজার ১৯২ এবং বাতিল ভোট ২৬ হাজার ৮৫৪।
চারটি আসনেই ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি। সব কেন্দ্রের ফলাফল কিউমুলেটিভ পদ্ধতিতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ভোটগ্রহণ নিরাপদভাবে সম্পন্ন হয়েছে এবং বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। রাতের ফলাফলের ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments