স্টাফ রিপোর্টার: দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতায় আটকে পড়ে সফর বাতিল করে কলম্বো হয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ড. জাহিদ উর রহমান। আজ রোববার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান বলে কলম্বোতে বাংলাদেশ হাইকমিশন সূত্র নিশ্চিত করেছে।
সরকারি সূত্রে জানা গেছে, ভারত মহাসাগরীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা আইওআরএ-এর সিনিয়র অফিসিয়ালস মিটিংয়ে যোগ দিতে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে শনিবার রাতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লি যান উপদেষ্টা জাহিদ। দিল্লি বিমানবন্দরে পৌঁছালে রুটিন ইমিগ্রেশন চেকের সময় তার নাম নিরাপত্তা সংক্রান্ত ওয়াচলিস্টে থাকার তথ্য দেখিয়ে ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে আটকে দেন। প্রায় এক ঘণ্টা যাচাই-বাছাইয়ের পর ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দিলেও তিনি সফর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, প্রশাসনিক ত্রুটির কারণে এ জটিলতা তৈরি হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম সংক্রান্ত একটি ব্ল্যাকলিস্ট থেকে তার নাম বাদ দেওয়া হলেও ইমিগ্রেশন ওয়াচলিস্টে নামটি থেকে যায়। ফলে দিল্লিতে পৌঁছালে স্বয়ংক্রিয় সতর্কতা চালু হয়। ভারতীয় কর্তৃপক্ষ পরে বিষয়টি নিষ্পত্তি করলেও উপদেষ্টা জাহিদ দিল্লিতে না ঢুকে শনিবার রাতেই কলম্বোর উদ্দেশে রওনা হন। আজ ভোরে কলম্বো পৌঁছে সকাল ৮টার দিকে ঢাকার ফ্লাইট ধরেন তিনি।
ঢাকার সরকারি সূত্র বলছে, দিল্লি বিমানবন্দরে উপদেষ্টার প্রবেশে বাধা দেওয়ার ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহিদ উর রহমান গ্রিন পাসপোর্ট ও সার্ক ভিসা স্টিকার নিয়ে ভ্রমণ করলেও তার কাছে ভারতীয় ভিসা ছিল না। পাশাপাশি আইওআরএ সম্মেলনে তার ‘প্রাসঙ্গিকতা’ না থাকার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, উপদেষ্টা জাহিদ উর রহমান রাষ্ট্রীয় মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার, নীতি ও কৌশল এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যুতে স্পর্শকাতর সময়ে এ ঘটনা ঘটল।
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একটি দক্ষ, পেশাদার ও যু ...
সব মন্তব্য
No Comments