বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে তিন দিন আগে নিখোঁজ হওয়া ইজিবাইক চালক আপেল মিয়ার (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকার একটি আঁখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আপেল মদনের চর গ্রামের ফতুর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ।
স্থানীয়রা ও পুলিশ জানায়- গত ২২ জানুয়ারি রাতে প্রতিবেশি যুবক রিপনের ডাকে ইজিবাইক নিয়ে বের হন আপেল। সেদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। রোববার আপেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি আঁখ ক্ষেতে তার মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
আপেলের মা আনোয়ারা বেগম জানান-গত ২২ তারিখ রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন ভাড়া আছে বলে বাড়ি থেকে আপেলকে ইজিবাইকসহ ডেকে নেয়। এর পর থেকেই আপেলের আর খোঁজ পাইনি। আজ ছেলের মরদেহ আঁখ ক্ষেতে পাওয়া গেলো। এখনো ইজিবাইকটির হদিস পাওয়া যায় নি।
আপেলের বাবা ফতুর আলী বলেন-‘আমার ছেলের সাথে কারো শত্রুতা ছিলো না। এমন ঘটনায় বাকরূদ্ধ হয়ে গেছি। তার ছোট দুই সন্তান এতিম হয়ে গেল। আমি এ ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন-‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে আপেলের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান আছে।’
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
সব মন্তব্য
No Comments