স্টাফ রিপোর্টার: কাওরান বাজারে আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্থানীয় ব্যবসায়ীরা। বিক্ষোভে আওয়ামী দোসরদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন ব্যবসায়ীরা।
রবিবার রাতে বিক্ষোভ মিছিলটি কাওরানবাজার পেট্রোবাংলার সামনে থেকে শুরু হয়ে ফলপট্টি গিয়ে শেষ হয়।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ব্যবসায়ীরা বলেন, পতিত স্বৈরাচারী আমলে আওয়ামী লীগের চাঁদাবাজ ও দখলবাজরা যেভাবে কাওরানবাজারে দখলবাজি করেছিলো তারা আবারও একইভাবে চাঁদাবাজদের একত্রিত করে ব্যবসায়ীদের হুমকি-দমকি দিচ্ছে। পাশাপাশি বিএনপিতে হেয় প্রতিপন্ন করতে দলের কয়েক নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা বলেন, কাওরানবাজারে ৫ আগষ্টের পর আওয়ামী চাঁদাবাজরা গা ঢাকা দিলেও আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত ব্যবসায়ীদের ইন্ধনে তারা আবারও দখল বাজি করার অপচেষ্টা করছে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments