উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : 15 Oct 2026
উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে এমপি সান্টুর সৌজন্য সাক্ষাৎ


উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।


বুধবার (১৪ অক্টোবর) রাত ৮টায় সংসদ সদস্যের নিজ বাসভবনের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানের শুরুতে উজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি সান্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সাংবাদিকরা। পরে প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা তাঁর সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময়ে অংশ নেন।


সভায় সভাপতিত্ব করেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটন।


মতবিনিময়কালে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, জনদুর্ভোগ ও নাগরিক প্রত্যাশা এবং উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।


এ সময় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত শোনেন। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের সরাসরি মতবিনিময় স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোচনায় উল্লেখ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদুল কাশেম সেন্টু, সিনিয়র সহ-সভাপতি আহমেদুর কবির বিপ্লব মোল্লা, সহ-সভাপতি নুরুল ইসলাম হাওলাদার, মো. নাসির উদ্দীন বালী অপু, মো. মাহবুবুর রহমান, সৈয়দ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম ও মো. সোহাগ হাওলাদার, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম আসাদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বাহারুল ইসলাম বাহার, কার্যনির্বাহী সদস্য সৈয়দ জাহিদ আলম, সদস্য মো. কাওছার হোসেন এবং সাংবাদিক শাকিল মাহামুদ বাচ্চু।

সম্পর্কিত খবর

;