বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কারুশিল্প বিভাগের উদ্যোগে ৬-দিনব্যাপী ‘বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী’ আজ ০২ জানুয়ারি সোমবার চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
কারুশিল্প বিভাগের চেয়ারপার্সন ফারহানা ফেরদৌসী-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং প্রদর্শনীর আহ্বায়ক মো. ফারুক আহাম্মদ মোলøা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, কারুশিল্প হলো শিল্পকলার ইতিহাসে শিল্পচর্চার একটি প্রাচীনতম ধারা। শিল্পাচার্য জয়নুল আবেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপীয় শিল্পধারার সঙ্গে বাঙালি সংস্কৃতি, শিল্পধারা ও ঐতিহ্যের এক অসাধারণ সমন্বয় ঘটিয়েছেন। এর ফলে আমাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রে শিল্পের ছোঁয়া ও নান্দনিকতার উপস্থাপন দিন দিন বৃদ্ধি পেয়েছে। এই শিল্পকর্ম চর্চার মাধ্যমে বিভাগের শিÿক-শিÿার্থীরা দেশের শিল্পজগতকে সমৃদ্ধ করেছেন উলেøখ করে সমাজকে আরও সংস্কৃতিমনা ও পরিশীলিত করতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
প্রদর্শনীতে শেষ্ঠ শিল্পকর্মের জন্য নির্বাচিত ১২টি শিল্পকর্মের শিল্পীদের পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, কারুশিল্প বিভাগের এই বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীতে ৬৫ জন শিক্ষার্থীর ১৪৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী আগামী ০৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০:০০টা থেকে রাত ৮:০০টা পর্যন্ত এই প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এবং এ অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসমূহের এসএসসি ও সম ...
স্টাফ রিপোর্টার: দেশের নতুন প্রজন্মকে সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা দিতে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য স্থায়ী আসন সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক-গ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ছুটির কাঠামোয় পরিবর্তন এনে শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস চালুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ ক্ষেত্রে রোববার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
সব মন্তব্য
No Comments