বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রণগাঁও ইউনিয়নের শ্রী মহন্তপুর দমনিরঘাট এলাকায় এক কিশোরী ও এক কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রেমিকার মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে প্রেমিকেরও মৃত্যু হয়।
নিহতরা হলেন শ্রী মহন্তপুর দমনিরঘাট এলাকার তাপষ দাসের ছেলে রাহুল (কাকন দাস) (১৮) এবং একই এলাকার পরেশ চন্দ্র দাসের মেয়ে প্রিয়া রানী দাস (১৬)।
জানা গেছে, রাহুল ও প্রিয়া দুজনই বোচাগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। রাহুল চলতি বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পুনরায় দশম শ্রেণিতে ভর্তি হয়ে আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রিয়াও একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে বিষয়টি উভয় পরিবারের নজরে এলে পরিবার থেকে আপত্তি জানানো হয় বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, গত ৭ জুলাই ভোর রাতে নিজ বাড়ির শয়নকক্ষে প্রিয়া রানী দাস গলায় ওড়না পেঁচিয়ে মারা যান। পরে বিকেল সাড়ে ৬টার দিকে তার সৎকার সম্পন্ন হয়। এ খবর জানার পর দিনাজপুর সদরের উমারপাই দাসপাড়ায় নানার বাড়িতে অবস্থানরত রাহুল (কাকন দাস) লিচু গাছে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মৃতার বাবা থানায় অভিযোগ করেছেন যে অজ্ঞাত কারণে তার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে মারা গেছে। এ ঘটনায় বোচাগঞ্জ থানায় অপমৃত্যু মামলা নং-১৯ (তারিখ: ৭ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে। পরিবারের আবেদনের পর আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আরও জানান, রাহুলের মৃত্যুর ঘটনাটি দিনাজপুর কোতোয়ালি থানার অধিক্ষেত্রে হওয়ায় এ বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত তথ্য প্রদান করতে পারবে।
পুলিশ ঘটনাগুলোর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে এবং পৃথকভাবে বিষয়গুলো তদন্ত করা হচ্ছে।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments