উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে সড়কপথে বরিশাল আগমন করবেন। এ উপলক্ষে বরিশাল জেলার উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দ মিছিল করেছে। বরিশাল ২ আসনের সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষ থেকে ১২ জুলাই রবিবার বিকেল ৫ টায় উজিরপুর পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি উজিরপুর টেম্পুস্টান্ড থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাস স্ট্যান্ডে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সভা করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন আকন, মামুন সিকদার, সেলিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা জামান সুমন বালী, দপ্তর সম্পাদক আঃ হালিম হাওলাদার, প্রচার সম্পাদক মশিউর রহমান, বিএনপি নেতা আনোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক শাহাবুদ্দিন আকন সাবু, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, কালাম ফরাজী, সবুজ খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রাড়ী, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আকাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইউসুফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তারেক ফকির, নুরুজ্জামান, মেহেদী হাসান ভুঁইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক আলাউদ্দিন বেপারী, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তারসহ শত শত নেতাকর্মী।
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের কামাল পারভেজ ও তার স্ত্রী শিরিন সুলতানা বাড়ি ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ছেলের বৌকে তালাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপ ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলার রুলদহ গ্রামের আরশেদ আলী সরকারের পুত্র মোঃ মানিক সরকারের সন্ধানে রোববার ( ২৩ শে আগষ্ট ২০২৬) বিকাল ৫ ঘটিকায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ক ...
রাজশাহী অফিস : মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিনের নির্দেশনায় এবং সরনজাই ইউনিয়ন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান তুষারের নেতৃত্বে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচ ...
সব মন্তব্য
No Comments