স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, রংপুর রাইডার্সের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ডিপিএলে রূপগঞ্জ টাইগার্সের খেলোয়াড় অমিত মজুমদার, সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।
বোর্ড জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে বিপিএলে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, বেটিং, তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে জবাব দিতে হবে। তবে সামিনুর রহমানকে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ দেওয়ায় তাঁর আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকছে না। এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বিসিবি।
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। নয় মাস তদন্ত শেষে একই বছরের অক্টোবরে কমিটি বিসিবির কাছে ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। তদন্তে বেটিং সংক্রান্ত কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, ডিমান্ড নোটিশ পালনে ব্যর্থতা, তথ্য ও যোগাযোগ গোপন বা মুছে ফেলা এবং দুর্নীতিবিরোধী কর্মকর্তার সঙ্গে সহযোগিতা না করার বিষয়গুলো খতিয়ে দেখা হয়। পরে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল ওই প্রতিবেদন যাচাই-বাছাই করেন। যাচাইয়ে পাওয়া প্রমাণের ভিত্তিতেই পাঁচজনকে নিষিদ্ধ করা হলো।
স্টাফ রিপোর্টার: সদ্য সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে আলোচিত নাম কাবো ভার্দের গোলরক্ষক ভোজিনহা নতুন ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর ফ্রি এজেন্ট থাকা এই অভিজ্ঞ গোলর ...
স্টাফ রিপোর্টার: ইংল্যান্ডকে হারানোর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ কার্যত শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন অ্যাঞ্জেল দি মারিয়া। ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ক্লান্তি ও আবেগ নিয়ে কথা ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের ফাইনালে হেরে ভেঙে পড়া লিওনেল মেসিকে বরাবরই আগলে রেখেছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গের পর ট্রফির দিকে তাকিয়ে থাকা মে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (IFFHS) ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে বেছে নিয়ে ফিফার গোল্ডেন বল সিদ্ধান্তের সঙ্গে সরাসরি দ্বিমত প্রকাশ করেছে। জার্ ...
সব মন্তব্য
No Comments