ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঢাকা মহানগর শাখা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর পরিচালিত কমিউনিটি কিচেন এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম এর অংশ হিসেবে আজ ১৩ জুলাই দুপুর ২টায় লালবাগের আজিমপুর বটতলা, ছাপড়া মাসজিদ এবং বিকাল ৫ টায় সুত্রাপুরের বাংলাবাজার এলাকায় রিকশা শ্রমিক, দোকান শ্রমিকসহ শ্রমজীবীদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
সুত্রাপুরে খাদ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাসদ ঢাকা মহানগর নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি আল কাদেরী জয়, কেন্দ্রীয় কমিটি সদস্য সুস্মিতা মরিয়ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সুমাইয়া ইসলাম সোমা, স্থানীয় শ্রমিক ফ্রন্ট নেতা সরোয়ার হোসেন ও মোঃ ইমন এবং বাসদ শাহবাগ থানা শাখার নেতা আনোয়ারুল ইসলাম। লালবাগের আজিমপুর বটতলা, ছাপড়া মাসজিদ এলাকায় খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন বাসদ ঢাকা মহানগ শাখার সদস্য খালেকু্জ্জামান লিপন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্স, বাসদ লালবাগ শাখার নেতা বিপুল কুমার দাস, রোখশানা আফরোজ আশা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি মুক্তা বাড়ৈ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা সুহায়েল আহমেদ শুভ।
সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথ ...
স্টাফ রিপোর্টার: প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা ...
বগুড়া অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গবেষণার ফ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী গত ২৪ জুলাই ২০২৬ তারিখে তিনি গুরুতর অসুস্থত ...
সব মন্তব্য
No Comments