জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
ডেস্ক রিপোর্ট: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ হটলাইন নম্বর চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
এসব হটলাইন নম্বরের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যেকোন তথ্য বা অভিযোগ সহজে এবং দ্রুত পুলিশকে জানানো যাবে। নির্বাচনী আচরণবিধি অমান্য বা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এ সংক্রান্তে পুলিশের হস্তক্ষেপের বিষয়ে নিম্নলিখিত মোবাইল নম্বর সমূহে যোগাযোগ করার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে।
হটলাইন নম্বর-
01320037358
01320037359
01320037360
একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সম্মানিত নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের আলোচিত ভিডিও ধারণ ও প্রকাশকারী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার এ ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায ...
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments