ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই ।
মঙ্গলবার (৬ জুলাই ) রাত ১০টা ৫০ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ৮৮ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হবে এবং তার শেষ ইচ্ছা অনুসারে ৮ জুলাই বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য মরদেহ হস্তান্তর করা হবে।
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এর আগে শহীদ মিলনের সমাধিস্থলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সিলেট অফিস: গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথ ...
স্টাফ রিপোর্টার: প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচারে জনাব হাসানুল হক ইনুর উপর চাপিয়ে দেয়া ফরমায়েশি দন্ডাদেশ বাতিল, তার বিরুদ্ধে দায়েরকৃত শতাধিক মিথ্যামামলা প্রত্যাহার, নতুন করে ‘শাপলা ...
বগুড়া অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, গবেষণার ফ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী গত ২৪ জুলাই ২০২৬ তারিখে তিনি গুরুতর অসুস্থত ...
সব মন্তব্য
No Comments