সিলেট অফিস: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আকবর হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। বুধবার ২০ মে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১২।
মামলার এজাহার থেকে জানা যায়, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মায়ের অনুপস্থিতিতে শিশুটিকে প্রথম দফায় নির্যাতন করা হয় বলে অভিযোগ। এরপর গত ১৯ মে ভোর রাতে নিজ বসতঘরেই শিশুটি আবারও নির্যাতনের শিকার হয়। ঘটনার পর শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে মা স্থানীয় জনপ্রতিনিধি ও আত্মীয়দের সহায়তায় থানায় গিয়ে লিখিত এজাহার দায়ের করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আকবর হোসেনকে গ্রেপ্তার করে। বুধবার দুপুর ১২টার দিকে তাকে কড়া পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় আইনি সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
পঞ্চগড় প্রতিনিধি: ‘সমবায় অর্থায়ন, অশান্ত বিশ্বের অবিচল আস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন ...
খুলনা অফিস: জলবায়ু সহনশীল কৃষিচর্চা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে বাগেরহাটের রামপালে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ ...
সব মন্তব্য
No Comments