ডেস্ক রিপোর্ট: নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব নামে সংগঠনের আত্মপ্রকাশ করেছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে দৈনিক সমবাংলার সম্পাদক মান্নান মারুফের সভাপতিত্বে সম্পাদক প্রকাশকদের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংবাদপত্রের বিভিন্ন সমস্যা সংকট, সংগঠন গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৈনিক বাঙলার জাগরণ সম্পাদক প্রকাশক মহিনউদ্দিন চৌধুরী লিটন, দৈনিক আমার বাঙলার সম্পাদক প্রকাশক এম এম রুহুল আমীন, দৈনিক আলোকিত
প্রতিদিনের সম্পাদক প্রকাশক সৈয়দ নুরুল হুদা রনো, দৈনিক আলোর বার্তার সম্পাদক প্রকাশক রফিকউল্লাহ শিকদার, দৈনিক নাগরিক সংবাদের সম্পাদক সুমন প্রামানিক, দৈনিক বাংলা ৭১ এর সম্পাদক প্রকাশক প্রবীর শিকদার, দৈনিক আজকের প্রভাতের সম্পাদক নেজামুল হক, দৈনিক আজকের পদ্মার সম্পাদক প্রকাশক এম মোর্শেদ মজুমদার কাজল, দৈনিক দিনের আলোর
সম্পাদক প্রকাশক ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বঙ্গ সংবাদ এর সম্পাদক প্রকাশক ডাঃ মির্জা মহিবুল হাসান, দৈনিক প্রথম ডাকের সম্পাদক প্রকাশক এ কে এম গোলাম সরোয়ার, দৈনিক মানবতার কণ্ঠের সম্পাদক প্রকাশক আফরোজা তালুকদার প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে মান্নান মারুফকে আহ্বায়ক, এম এম রুহুল আমীন ও সৈয়দ নুরুল হুদা রনোকে যুগ্ম আহ্বায়ক, মহিনউদ্দিন চৌধুরী লিটনকে সদস্য সচিব এবং বাকী উপস্থিত সকল সম্পাদক প্রকাশকে সদস্য করে সংগঠনের কমিটি গঠন করা হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
সব মন্তব্য
No Comments