স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে মালয়েশিয়া ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারকচুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল নটায় মালয়েশিয়া ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের স্প্রিংহিল ক্যাম্পাসে এ সমঝোতা স্মারকচুক্তি উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হয়।
এ চুক্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. দাতুক আইর টিএস সিতি হামিসাহ বিন্তি তাপসির স্বাক্ষর করেন।
এ সমঝোতা স্মারকচুক্তির ফলে কিউএস (QS) র্যাঙ্কিং, চিকিৎসা শিক্ষা এবং উচ্চশিক্ষার মানের নিশ্চয়তা সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে বিশ্বের কিউএস র্যাঙ্কিং ২৮৪ তম স্থানে অবস্থানকারী এ ইউসিএসআই বিশ্ববিদ্যালয়।
এছাড়া সমঝোতা স্মারকচুক্তির ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্সরা ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ ও জনবল বিনিময় করতে পারবে।
সমঝোতা স্মারকচুক্তিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, ইউসিএসআই বিশ্ববিদ্যালয় কিউএস র্যাঙ্কিং ২৮৪ তম স্থানে রয়েছে। এটি গবেষণা প্রধান বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও বাংলাদেশের প্রধান গবেষণা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও চিকিৎসা গবেষণার জন্য আন্তর্জাতিক অঙ্গণে অবদান রাখতে চায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানকে আরও উন্নত ও বেগবান করার জন্য ইউসিএসআইয়ের মত বড় বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে শুরু করেছে।
এসময় ইউসিএসআই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডা. জিমি, ডিন প্রফেসর ডা. চেয়া হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. অমল উদ্দিন, ডেপুটি ডিন অধ্যাপক ডা শামলা এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপকরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১১১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬৬ জনকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।১৬ জুন সকাল ৮ট ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিএমইউর অর্থ কমিটির ১১৯তম সভা আজ ১৭ জুন ২০২৬ইং তারিখে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার এর সভাপতিত্বে শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত হয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শিশু কার্ডিওলজি বিভাগ ও ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউরের যৌথ উদ্যোগে আজ সোমবার, ১৬ জুন ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৬ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩৬ জ ...
সব মন্তব্য
No Comments