সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দলীয় মনোনয়নপ্রাপ্ত নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা।
শনিবার (৩০ আগস্ট) সকালে মেলান্দহ বাজারে নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
কিসমত পাশা বলেন, বয়সজনিত অসুস্থতা ও শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি আর সক্রিয় রাজনীতির সঙ্গে থাকতে পারছেন না।
তিনি আরও বলেন, রাজনৈতিক ক্যারিয়ারে জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু এখন বয়স ও শারীরিক সমস্যার কারণে রাজনীতি করা আর সম্ভব হচ্ছে না। তাই রাজনীতি থেকে সরে দাঁড়ালাম। তবে মানুষের কল্যাণে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাব।”
রাজনীতির বাইরেও কিসমত পাশা বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বর্তমানে মেলান্দহ মানবাধিকার কমিশনের সভাপতি, রাবেয়া ইসলাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মেলান্দহ কেন্দ্রীয় মসজিদ, গোরস্থান ও ঈদগাহ মাঠের সভাপতির দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি এসব প্রতিষ্ঠানের উন্নয়ন ও জনকল্যাণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রখর তাপদাহ থেকে কোমলমতি শিক্ষার্থীদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ভায়াডাঙ্গা মডেল একাডেমির শিক্ষার্থীদের জন্য ব ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। মেহেন্দিগঞ্জ উপজেলায় কৃষি প্রযুক্তিকে গতিশীল করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও বিনামূল্যে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা ...
রাহাদ সুমন,বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সোমবার সকালে নদী থেকে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ ও একইদিন দুপুরে গৌরনদীতে খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় জ্বালানি বিতরণে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ জোরদার করতে চালু করা হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ব্যবস্থা। সোমবার (১৩ এপ্রিল) থেকে এই কার্ডের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ...
সব মন্তব্য
No Comments