ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামি গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আমিনুল ইসলাম রাজু (৩৮) ২। মোঃ সাদ্দাম হোসেন (২৪) ৩। টুটুল আহম্মেদ (২৬) ৪। মোঃ রোমান কাউসার (২৩) ৫। মোঃ সজিব (২২) ৬। মোঃ দুলাল (৪৫) ৭। মোহাম্মদ শহিদ উল্যা (৪৮) ৮। হরিদাস (৩৮) ৯। মোঃ নাঈম (১৯) ১০। ওয়ালিউল ইসলাম আরিফ (১৯) ১১। মোঃ সিফাত (২৫) ১২। মোরশেদ (২৫) ১৩। মোঃ সাজ্জাদ ভূইয়া (১৯) ১৪। মোঃ ফারুক মিয়া (২৮) ১৫। মোঃ সেলিম মিয়া (৫৫) ১৬। মোঃ সুমন (২৯) ১৭। মোঃ কালু মিয়া ওরফে মমিন (২৮) ১৮। মোঃ মিলন (৫০) ও ১৯। মোঃ মোশারফ (২৮)।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনি ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা এবং সংশ্লিষ্ট পৌর এলাকার ১৬ টি মন্দিরের উন্নয়ন ও সংস্কারে জন্য ১ কোটি ৬৫ লাখ টাকার অনুদান প্রকল্পের বরাদ্দপত্র তুলে দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সং ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মর্মান্তিক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল দশটার দিকে। নিহত মোটরসাইকেল ...
সব মন্তব্য
No Comments