চট্টগ্রাম অফিস: দিঘীনালা, খাগড়াছড়ি সদর ও রাঙ্গামাটিতে সেটলার বাঙালি কর্তৃক জুম্মদের ওপর হামলা, দোকানপাট ও বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২০ সেপ্টেম্বর ঢাকায় শাহবাগে “বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা”র আহ্বানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৭২ ঘন্টাব্যাপী ডাকা অবরোধ সফলভাবে পালিত হয়েছে। অবরোধ সফল করায় “বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা” সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়। আজ ২৩ সেপ্টেম্বর, সোমবার অবরোধের শেষ দিনে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতিতে বলা হয়, অবরোধের প্রথম দিনে বিকাল ৫টার দিকে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়াতে শান্তিপূর্ণ অববোধ চলাকালীন পিকেটারদের লক্ষ্য করে সেনাবাহিনী গুলি বর্ষণ করে। তবে কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তৃতীয় দিনে খাগড়াছড়ির মানিকছড়িতে শান্তিপূর্ন পিকেটিংয়ে সেনাবাহিনী ও পুলিশ বাঁধা প্রধান করে, যা পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ নেই তা প্রমান করে।
বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার নেতৃত্ববৃন্দ অন্তর্বতীকালীন সরকারকে অবিলম্বে ৭ দফা দাবিনামা মেনে নেয়ার জন্য আহ্বান জানান। দাবিগুলো হচ্ছে-
১. খাগড়াছড়ি সদর, দিঘীনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার শিকার পাহাড়ি অধিবাসীসহ তিন পার্বত্য জেলার জুম্ম জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
২. জাতিসংঘের তত্বাবধানে ও অংশগ্রহণে রাঙামাটি, খাগড়াছড়ি সদর ও দীঘিনালা হামলার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৩. সেনাবাহিনীর এলোপাতাড়ি গুলিতে খুন হওয়া ব্যক্তিদের পরিবারবর্গকে যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা প্রদানের ব্যবস্থা করতে হবে।
৪. জুম্মদের ক্ষতিগ্রস্থ বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ ও দোকান-পাট ও বাড়িঘরের মালিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৫. ঘটনার সাথে জড়িত সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বরখাস্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬. পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে সেনা-সেটলারদের প্রত্যাহার করতে হবে।
৭. পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের লক্ষ্যে অবিলম্বে স্বায়ত্তশাসন প্রদানসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments