বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জালিহোর এলাকায় অভিযান চালিয়ে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টা ১৫ মিনিটে বোচাগঞ্জ থানার এসআই (নিঃ) শামীম আক্তার সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের জালিহোর এলাকায় ললিত দেব শর্মার বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালান। এ সময় মিলন দেবশর্মা (৩৫) ও মাখন চন্দ্র দেবশর্মা (৩৪)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা জালিহোর গ্রামের ললিত দেব শর্মার ছেলে।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন ৫ দশমিক ৪০ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে জব্দকৃত মাদকের মোট মূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার এফআইআর নং-১৬ ও জিআর নং-৮২; উভয়ের তারিখ ৩০ জুলাই ২০২৬।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।"
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments