ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ) এবং জিপিএ-৫ এ এগিয়ে রয়েছে জেলার সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। অন্বেষা বিদ্যাপীঠের পাসের হার শতভাগ ও সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৯৪জন, যা জেলায় কোনো বিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর ব্রাহ্মণবাড়িয়ার এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ২৫ হাজার ৫৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১৭ হাজার ৭২২ জন। অকৃতকার্য হয়েছে ৭ হাজার ৮১২ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯৯।
এবছর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৯ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ১২০জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪০২জন।
এবছর দাখিল (মাদ্রাসা) থেকে অংশ নেওয়া ৪ হাজার ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩৪ শিক্ষার্থী। পাসের হার ৬২ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৭জন।
আর ভোকেশনাল (কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) থেকে এসএসসিতে অংশ নেওয়া ১ হাজার ৩৮৯পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ৮৬৮জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩০ জন।
জেলার শহরের অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ) থেকে এসএসসি পরীক্ষায় ১৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ জন। শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ৩৩০ জন অংশ নিয়ে পাস করে ৩১৫জন। জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৩ শতাংশ। উইজডম স্কুল এন্ড কলেজ থেকে ৮৮জন অংশ নিয়ে পাস করে ৮৭জন। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন। পাসের হার ৯৮দশমিক ৮৬ শতাংশ। অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় থেকে ২৮১ জন অংশ নিয়ে পাস করে ২৭৫জন। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ।
গৌতমপাড়া ঘাটুরা উচ্চবিদ্যালয় থেকে ৪১ জন অংশ নিয়ে পাস করে ৪০জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯৭ দশমিক ৫৬শতাংশ। ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০৩ জন অংশ নিয়ে পাস করে ১৯৭জন। জিপিএ-৫ পেয়েছে ৬৫ জন। পাসের হার ৯৭ দশমিক ০৪ শতাংশ। অষ্টগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৬৪ জন অংশ নিয়ে পাস করে ৬২জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ। গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশ নিয়ে পাস করে ১৫২জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।
আসিফ টিউটোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২২ জন অংশ নিয়ে পাস করে ২১জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৮৬ জন অংশ নিয়ে পাস করে ৮২জন পরীক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১১ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments