স্টাফ রিপোর্টার: রাজধানীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজাসহ তিনজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । গ্রেফতারকৃতরা হলো-১) মোঃ জাহাঙ্গীর আলম টিটু (৩৬) ২) মোঃ আব্দুর রাজ্জাক শানু (৩৮) ও ৩) মোঃ মামুন (৩৭) ।
গোয়েন্দা রমনা বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের একটি চৌকস দল কদমতলী থানাধীন নতুন শ্যামপুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণের একটি টিনশেড বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ষাট রাউন্ড গুলি, ৮০০ পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তারা মাদক স্পট নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য উক্ত পিস্তল নিজ নিজ দখলে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। উল্লিখিত ঘটনায় কদমতলী থানায় পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্ ...
সব মন্তব্য
No Comments