ডেস্ক রিপোর্ট: ২০২৩ সাল থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। সোমবার ১৩ সেপ্টেম্বর সচিবালয়ে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন শীর্ষক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।
তিনি আরও বলেন নতুন এই শিক্ষাক্রম অনুযায়ী, এসএসসি পরীক্ষার আগে কোনও পাবলিক পরীক্ষা থাকবে না। অর্থাৎ পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা থাকছে না।
দিপু মনি বলেন, নতুন শিক্ষাক্রমের রূপরেখায় নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য বিভাগ থাকবে না। সবাইকে একই বিষয় পড়তে হবে। সেই সঙ্গে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকবে না বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের কারিকুলামে এসএসসির পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হতো নবম ও দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। ২০২৩ সাল থেকে শুরু করা কারিকুলামে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলের ওপর।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পরিমার্জিত কারিকুলামের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। শ্রেণিকক্ষেই পাঠদান সম্পন্ন করার ব্যবস্থা রেখে পরিমার্জিত কারিকুলাম প্রণয়ন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ২৭ সেপ্টেম্বর (রোববার) থেকে এ আবেদন শ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮০৭ জন মেধাবী শিক্ষার্থীকে জমকালো আয়োজনে ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা দিয়েছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল হক খা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শরিফুল ইসলাম নামে এক নবীন শিক্ষার্থী ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘ফুললি ফান্ডেড’ বা সম্পূর্ণ অর্থায়িত বৃত্তির ঘোষণা দিয়েছিল পাকিস্তান। কিন্তু আবেদন, পরীক্ষা ও দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে মাস্টার্সে নির্বাচিতদের হাতে ...
সব মন্তব্য
No Comments