সুপার ভাইজার গুরুতর আহত
বিজয় রায়,রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল(৩৭) নামে সমাজসেবা অফিসের এক ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন।
নিহত মাহাবুব আলম বালিয়াডাঙ্গী উপজেলার দোহসহ ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।
তিনি রাণীশংকৈল উপজেলায় সমাজসেবা অফিসের নেকমরদ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনা খায়রুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয় তিনি সুপার ভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার বাসা সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেলে করে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়লে নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান পিকআপ মাহাবুবের উপর দিলে চলে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলম কে মৃত ঘোষণা করেন। এবং এঘটনায় একই অফিসের খায়রুল ইসলাম কে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।
রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম বলেন,আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই আমাদের এক সহকর্মী নিহত হয়েছে আরো একজন কে দিনাজপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার ডিউটি অফিসার সজিব বলেন,ঘাতক পিকআপ কে আমরা থানায় নিয়ে এসেছি, তবে মামলা প্রক্রিয়াধীন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments