ক্লাব বিশ্বকাপ: আজ রাতে ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে চেলসি ও পিএসজি

প্রকাশ : 12 Jul 2025
ক্লাব বিশ্বকাপ: আজ রাতে ফাইনালে শিরোপা লড়াইয়ে নামবে চেলসি ও পিএসজি

ডেস্ক রিপোর্ট: ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ১ টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি হবে। 

ফাইনালে শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন ইংল্যান্ডের ক্লাব চেলসি ও ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। 


ফিফা ক্লাব বিশ্বকাপ , ফিফা আয়োজিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিযোগিতা। ২০০০ সাল থেকে ফিফা ক্লাবকাপ হয়ে আসছে। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ টূর্নামেন্টটি ২১তম আসর। এবারের আয়োজক আমেরিকা। এবং সম্প্রসারিত নতুন বিন্যাসে প্রথম প্রতিযোগীতা। এবার ২০২৫ ফিফা ক্লাব কাপ ৩২ টি দল অংশগ্রহণ করছেন। যার মধ্যে রয়েছে ৪টি মহাদেশীয় প্রতিযোগিতার বিজয়ী দলগুলো। 

২০২৩ সালের এ আয়োজনে শিরোপা বিজয়ী ম্যানচেস্টার সিটি। 

১৪ জুন এবারের আসরের পর্দা উঠছে। আজ ১৩ জুলাই ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে। 


২০২৫ ফিফা ক্লাবকাপে যে সব দলগুলো প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন-

এশিয়া (এএফসি): আল হিলাল (সৌদি আরব), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), আল আইন (সংযুক্ত আরম আমিরাত) ও উলসান (দক্ষিণ কোরিয়া)। 

অফ্রিকা (সিএএফ): আল-আহলি (মিসর), ওয়াইদাদ (মরক্কো), এসপেরানস দি তিউনিস (তিউনিসিয়া) ও মামোলোদি সানডাউনস (দক্ষিণ আফ্রিকা)।

উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান (কনক্যাকাফ): মনটেরি (মেক্সিকো), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র), পাচুয়া (মেক্সিকো) ও লস অ্যাঞ্জেলেস এফসি (যুক্তরাষ্ট্র)। 

দক্ষিণ আমেরিকা (কনমেবল): পালমেইরান (ব্রাজিল), ফ্লামেঙ্গো (ব্রাজিল), ফ্লুমিনেজ (ব্রাজিল), বোতাফোগো (ব্রাজিল), রিভার প্লেট (অর্জেন্টিনা) ও বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা)।


সম্পর্কিত খবর

;