আনিছ আহমেদ,(শেরপুর)প্রতিনিধি: ঝিনাইগাতীতে মহারশি নদীর দুই পাড়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখা। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার সদর বাজারের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি শেরপুর জেলা শাখার সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সুলায়মান আহমেদ, কৃষক সমিতি ঝিনাইগাতী শাখার আহ্বায়ক আনিছ আহমেদ, ক্ষেতমজুর সমিতির উপজেলা আহ্বায়ক শাহিন মিয়া, শ্রমিক নেতা আফিল শেখ, শ্রমিক নেতা জুয়েল আহমেদ এবং গণঅধিকার পরিষদের ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সচিব গোলাম নূর প্রমুখ।
বক্তারা বলেন, বারবার আকস্মিক বন্যায় উপজেলার বিভিন্ন এলাকার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবেলায় মহারশি নদীর দুই পাড়ে কেবল ঘষামাজা কাজ নয়, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণই হতে পারে টেকসই সমাধান।
মানবনন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এর কাছে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারিরা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments