প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাফ মহিলা চ্যাম্পিয়নশীপ-২০২২-এ বাংলাদেশ মহিলা ফুটবল দলের গৌরবময় অর্জনে সদস্য মাছুরা পারভীন ও তার পরিবারের সদস্যদের সাতক্ষীরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০২ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা পুলিশের পৃথক আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য মাছুরা পারভীন ও তার পিতা রজব আলী।
আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশারাফুজ্জামান আশু, সান্টু চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, ভোমরা সিএন্ডএফ এজন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকছুদ খান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি ও জেলা প্রশাসক হুমায়ুন কবির মাছুরা পারভীন ও তার পিতাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নারী ফুটবলার মাছুরা পারভীনের হাতে মহান স্বাধীনতার স্মৃতি জাতীয় পতাকা সম্বলিত ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এবং মাছুরা পারভীনকে আর্থিক সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন এ এসময় মাছুরার বাড়ির তৈরীর জন্য ৮ শতক খাস জমি বন্দোবস্ত ব্যবস্থাসহ তাদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন। মাছুরা বলেন, আমার নিজ জেলা সাতক্ষীরায় আমাকে যেভাবে সংবর্ধিত করা হলে তা চির স্মরনীয় হয়ে থাকবে। সাতক্ষীরাসহ দেশবাসির ভালোবাসায় আজ বাংলাদেশ নারী ফুটবল টিম বিজয় উল্লাস প্রকাশ করছে।
এদিকে, দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে মাছুরা এবং পরিবারেক সংবর্ধনা প্রধান করা হয়। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মাছুরার পিতা রজব আলীসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে মাছুরা খাতুনকে ক্রেস্ট ও ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও নগদ ১ লাখ টাকা প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: তালাক না দিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা আলোচিত মামলা থেকে চূড়ান্তভাবে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (১ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে দেখা গেল আর্জেন্টিনাকে। বাংলাদেশ সময় বুধবার (১১ জুন) সকালে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
সব মন্তব্য
No Comments