পিরোজপুর অফিস: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক প্রভাত পত্রিকার সাংবাদিক মো. বাবুল শেখ এবং দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক মো. হাসান তালুকদার গত ২ এপ্রিল সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে যান। সেখানে জেলেদের জন্য মৎস্য কার্ড করে দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করছিলেন তারা।
এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের কাজে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে শাহাবুদ্দিন (শাহা) নামে এক ব্যক্তিসহ তাওহীদ শেখ (৪২), শাহ আলম সিকদার (৩৫), রেজাউল মোল্লা (৪৫) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তাদের সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, মৎস্য কার্ডের নামে অর্থ নেওয়ার অভিযোগ নিয়ে এলাকায় আগে থেকেই আলোচনা ছিল। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বক্তব্য পাওয়া যায়নি। নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা আ. হালিম তালুকদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্য ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
সব মন্তব্য
No Comments