বিজয় রায়, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবারদুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঠাকুরগাঁও জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এই ব্রিফিং প্যারেড ও অনলাইনে অ্যাপসের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাহিদুর রহমান, জাকিয়া সুলতানাসহ অন্যান্যরা।
সেখানে জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম বলেন মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে।
পূজাতে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। একই সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মান রাখতে হবে।
পরে প্যারেড অনুষ্ঠান শেষে যেকোনো ঘটনার আপডেট দ্রুত জানাতে এবার অনলাইনে একটি অ্যাপসের মাধ্যমে বাহিনীটির সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।
১৫ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত জেলায় ৪৭৬ টি দূর্গা মন্ডপে দায়িত্ব পালন করবেন ৩১৭৮ জন নারী ও পুরুষ আনসার ভিডিপি সদস্যরা
নেত্রকোনা প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রব (মাষ্টার)-এর সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ৫নং আমতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম ...
উজিরপুর প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি অ্যাম্বুলেন্স সেবা। যেকারণে জরুরি মুহুর্তে উন্নত চিকিৎসার জন্য রোগী স্থানান্তরে ভোগান্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে হোসেনাবাদ স-মিলপাড়ায় দীর্ঘদিনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সেখানে ...
সব মন্তব্য
No Comments