ডেস্ক রিপাের্ট: সন্তানদের কর্মস্থলে তাঁদের মায়েদের আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে এবার অন্যরকমভাবে মা দিবস পালন করেছে ব্র্যাক ব্যাংক। এই ব্যতিক্রমধর্মীঅনুষ্ঠানটির আয়োজন করা হয় ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় অনিক ও সেপাল টাওয়ারে ও চট্টগ্রামের আগ্রাবাদ ব্রাঞ্চে।
ব্র্যাক ব্যাংক কর্তৃকএমন অনন্য আয়োজনের উদ্দেশ্য ছিল, সহকর্মীদের মায়েদের তাঁদের সন্তানরা কেমন পরিবেশে কাজ করে, সেটি দেখানো এবংব্যাংকের সমৃদ্ধিতে তাঁদের সন্তানদের অবদানের জন্য মায়েদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা।
ব্যাংকের আমন্ত্রণে সাড়া দিয়ে ১৫ মে ২০২৪ মোট২০০ জন মাযোগ দিয়েছিলেন এই আয়োজনে।ব্যাংকের দুটি প্রধান কার্যালয়ে ও ব্রাঞ্চে অবস্থিত নিজেদের ছেলেমেদের কর্মস্থল ঘুরে দেখেন তাঁরা।
ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম.হাসান ব্যাংকের এই সাফল্যযাত্রায় সহকর্মীদের ভূমিকা তুলে ধরে তাঁদের জীবনেমায়েদের অবদানের জন্য অনুষ্ঠানে উপস্থিত সব মায়েদের প্রতি নিজের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সহকর্মীদের পেশাগত জীবনে পারিবারিক বন্ধন এবং সহায়তার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি মায়েরা যখন ইচ্ছা তখন তাঁদের সন্তানদের কর্মস্থল ব্র্যাক ব্যাংক পরিদর্শনে আসতেপারবেন বলে নিশ্চিত করেন।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর.এফ. হোসেনওসহকর্মীদের ব্যাপক প্রশংসা করে বলেন, “আপনারা আপনাদের সন্তানদের সঠিকভাবে লালন-পালন করেছেন বলেই ব্র্যাক ব্যাংকে আমরা একঝাঁক মেধাবী সহকর্মী পেয়েছি।তাঁদের সাফল্যের মূলে রয়েছে আপনাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগ। সন্তানদের জীবনে আপনাদের এই অমূল্য অবদানের জন্য আজ আপনাদের এখানে পেয়ে আমরা সত্যিই অনেক সম্মানিত বোধ করছি।”
এ সময় অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্যান্য সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং ফলপ্রসূ।অনিক এবং সেপাল টাওয়ারে দুটি পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই দারুণ ও মনছোঁয়া অনুষ্ঠানটি।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments