সাতক্ষীরা প্রতিনিধি।। নীরব বন, নীরব আমরা নয়’ স্লোগানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীরা মানববন্ধন ও পদযাত্রার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সুন্দরবন থেকে জলদস্যু কার্যক্রম বন্ধ করার আহ্বানও জানান অংশগ্রহণকারীরা।
ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন,
“সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, দেশ বাঁচবে। তাই ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।
জেনারেল সেক্রেটারি এসএম বিপ্লব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন দিবস পালিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও মেলেনি। নতুন প্রজন্মের পক্ষ থেকে আমাদের স্পষ্ট দাবি দ্রুত এই দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষাকবচ। বন ধ্বংস হলে উপকূলীয় মানুষের জীবন বিপন্ন হবে। তাই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কঠোর সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
মানববন্ধনের পর একটি পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরার বিভিন্ন ইয়ুথ সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষা মানেই দেশের পরিবেশ, উপকূলীয় মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা। এজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে সুমাইয়া আক্তার মিতা নামে এক নারী এনজিও কর্মীর প্রায় দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারী ...
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
সব মন্তব্য
No Comments