পিরোজপুর অফিস: জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় পিরোজপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মোঃ মনিরুল হাসান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এইচ. এম. জিয়াউল করিম, হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আলী হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আরিফুল ইসলাম আদিফ সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদের আইনি। স্বীকৃতি দিয়ে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের উদ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর হায়াতুন্নেছা (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাতিব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে নামজারির কাজ করাতে গিয়ে ঘুষ দাবি ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন কম্পিউটার ব্যবসায়ী মো. মিরাজ হোসেন। তার অভিযোগ, কয়েক দফায় টাকা দেওয়ার পরও আরও ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ একটি সাঁকো যেন শুধু কাঠের তৈরি পথ নয়, ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির স্বপ্ন। বর্ষায় ভাঙা খাল পারাপারের দুর্ভোগ আর শুকনা মৌসুমে কাদামাখা পথে চলাচলের কষ্ ...
সব মন্তব্য
No Comments