বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীদের ফের সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রো-ভিসি ও প্রক্টর এবং সাংবাদিকসহ অনেকে আহত হয়েছে।
রবিবার (৩১ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে জোবরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এরআগে শনিবার (৩০ আগষ্ট) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে মরাধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী এ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে শতাধীক আহত হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করাপ হয়েছে।
পত্যক্ষদর্শীরা জানান, মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থী এ স্থানীয়রা মুখোমুখি অবস্থান নেয়া্র এক পর্যায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায় সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ব্যাপক ভাংচুর চালানো হয়। ছড়িয়ে পড়ে আতংক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
এদিকে সংঘর্ষের কারনে আজ ক্যাম্পাসের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানিয়েছেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments